টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৩:০০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৩:০১

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের গোলাবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহত হাফিজুর উপজেলার চাকন্ড ভট্রবাড়ী গ্রামের ঈমান আলীর ছেলে।

ওসি শফিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি গাড়ি জামালপুরের দিকে যাচ্ছিল। এসময় মধুপুর গোলাবাড়ী এলাকায় যাত্রীবাহী ওই অটোরিকশাকে ড়িটি চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাফিজুর রহমানের মৃত্যু হয়। এসময় যাত্রী হিসেবে থাকা  সুমাইয়া নামের এক কিশোরী আহত হয়।  

তিনি আরও জানান,  ঘটনাস্থল থেকে পুলিশ নিহত হাফিজুরের লাশ উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক