বাঁচানো গেলো না এক হৃদপিন্ডে জন্ম নেওয়া যমজ বোনকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৭:৪২

মুন্সীগঞ্জ গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদীন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক হৃদপিন্ডে জন্ম নেওয়া যমজ বোন ইতি ও সিথি মারা গেছে। সোমবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় নিজ বাড়িতে তারা মারা যায়।

তাদের বাবা আবুল কালাম জানান, গত ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদীন প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ বোন ইতি ও সিথি জন্ম নেয়। গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়া হয় তাদের এবং ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। আলাদা করার বিষয়ে চিকিৎসকরা বয়স বাড়ার জন্য অপেক্ষা করা হয়েছিল। আজ সকাল থেকে তাদের অবস্থার অবনতি ঘটতে থাকে।
ইতি ও সিথি দুজনকে আলাদা করার জন্য চিকিৎসা প্রয়োজন ছিল। চিকিৎসার খরচ মেটানোর মতো সামর্থ ছিল না মা-বাবার। ইতি ও সিথির মাথা দুটি, আলাদা আলাদা দুটি করে পা ও দুটি করে হাত থাকলেও হৃদযন্ত্র ও যকৃত একই ছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের