রাজবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে দোকানির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৩:৫৩আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৪:০০

রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আগুনের হাত থেকে পোষা গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন জাহিদ মোল্লা (৩৬) নামে এক মুদি দোকানি। বুধবার (২১ মার্চ) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ সুলতানপুর গ্রামের মালেক মোল্লার ছেলে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে জাহিদের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে যায়। এ সময় জাহিদ গরু বাঁচাতে দড়ি কাটার জন্য গোয়াল ঘরে ঢুকলে তার শরীরে আগুন লেগে যায়। এতে জাহিদ দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম