বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ০৯:১৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৯:১৮

মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরতলীর পৌলী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে দশম শ্রেণির ছাত্র রাকিব হোসেনকে (১৭) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র রাকিব পুরান পৌলী গ্রামের  খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তো।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে যায়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কোপায়। এলাকাবাসী দ্রুত আহত রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল  কলেজে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে নেওয়ার পথে রাকিব মারা যায়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ‘হত্যার কারণ কী তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান