মেয়াদ উত্তীর্ণ এক হাজার বস্তা পাট বীজসহ ব্যবসায়ী আটক

গাইবান্ধা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৮:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৪৮

গাইবান্ধায় এক হাজার বস্তা পাট বীজ আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের মদিনা সিডের একটি গোডাউন থেকে প্রায় ১ হাজার বস্তা ভারতীয় বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ পাট বীজ জব্দ করেছে পুলিশ ও বিজিবি। এসময় মদিনা সিডসের স্বত্বাধিকারী আব্দুল মমিনের ভাই আবদুল মুকুলকে আটক করা হয়। জব্দ করা ১ হাজার বস্তা (প্রতি বস্তার ওজন ৫০ কেজি)পাট বীজের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। শনিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের গরুহাটি সংলগ্ন মদিনা সিডের গোডাউন থেকে পাট বীজের বস্তাগুলো জব্দ করা হয়।

গোপন খবরের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বিজিবি-২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক রেজা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি-২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক রেজা জানান, চলতি পাট বপন মৌসুমে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে মদিনা সিডের মালিক আব্দুল মমিন মণ্ডল মেয়াদ উত্তীর্ণ ভারতীয় বিভিন্ন কোম্পানির সিল যুক্ত প্যাকেট করা পাট বীজ গোডাউনে মজুদ করেন। এসব মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের বীজ কিনে জমিতে বপনের পর প্রতারণা ও ক্ষতির শিকার হতে হয় কৃষকদের। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার বস্তা পাট বীজ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পাটের বীজ ভারতীয় বিভিন্ন কোম্পানির। তাছাড়া এসব বীজ কেনার বৈধ ও আমদানির কোনও কাগজপত্র দেখাতে না পারায় মদিনা সিডের স্বত্বাধিকারী আব্দুল মমিনের ভাই আব্দুল মুকুলকে আটক করা হয়েছে। জব্দ করা ১ হাজার বস্তা পাট বীজের আনুমানিক বাজার মূল্যে প্রায় এক কোটি টাকা।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত কর্মকার জানান, পাট বীজ উদ্ধারের ঘটনায় আটক মুকুল ও তার ভাই মমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর সাথে আরও কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম