পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন করতে মুন্সীগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১১:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১২:২৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পরিদর্শন করতে দুদিনের সফরে মুন্সীগন্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সার্ভিস 'এরিয়া-১' এ অবতরণ করবে। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য জানান।

প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ পরিদর্শনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মাওয়া প্রান্তে আসবেন। সারা দিন পদ্মা নদীতে সি-বোটে সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শন করবেন। দুপুরে সার্ভিস 'এরিয়া-১' এ খাওয়া-দাওয়া করে বিকালে নদীপথে জাজিরা প্রান্তের সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করবেন। তিনি রাতে জাজিরা প্রান্তের সার্ভিস 'এরিয়া-২'-তে থাকবেন। পরে ৩ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়ক ও শিমুলিয়া ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর রয়েছে।  এছাড়া দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের মাধ্যমে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের মধ্যে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে।

বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় থেকে একটি চিঠি এসেছে। সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ফেরি যেহেতু চলাচল করবে না, তাই রাষ্ট্রপতিসহ বহরের অন্যদের জন্য কিছু গাড়ি ইতোমধ্যে জাজিরা প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত আট শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া সার্ভিস 'এরিয়া-১' থেকে মাওয়া পুরাতন ফেরিঘাট পর্যন্ত চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া বিশেষ ডগ স্কোয়াডও থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সার্ভিস 'এরিয়া-১'-এ হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থাসহ সবকিছু প্রস্তুত করা হয়েছে।

 

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম