গাজীপুরে মনোনয়নপত্র বিতরণ শুরু

গাজীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১২:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:০৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। অনেক প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) বিকাল পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদের জন্য ১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে চার প্রার্থী মনোনয়নপত্র এবং ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

৩১ মার্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল।  ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৫ মে ভোটগ্রহণ হবে। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি