মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ০৯:২২আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০৯:২২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখিড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ উপজেলার কোলাপাড়ার কদুরগাও গ্রামের মৃত খবির উদ্দিন তালুকদারের ছেলে।

ওসি এস এম আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে পথচারী বৃদ্ধকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।পরে স্হানীয়রা তাকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম