কোটা সংস্কারের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১১:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১১:১০

জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা সংস্কারের দাবি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্লা-পরীক্ষা বন্ধ রাখ হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জমায়েত বাড়তে থাকে।

সকাল ১০ টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে থামে। পরে সকাল সাড়ে দশটা থেকে অবরোধ শুরু করে কয়েক হাজার শিক্ষার্থী।

মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধান ফটকের সামনের বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এর আগে গত সোমবার (৯ এপ্রিল) কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ ও নিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের