নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় দুই জঙ্গির ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৫:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৫:১৫

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় দুই জঙ্গির ২০ বছরের কারাদণ্ড নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবির) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭ আদালতের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে র্যা ব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি তাকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কোনাবাড়ি এলাকায় মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১৯টি হ্যান্ড গ্রেনেড বডি এবং ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি আবদুস সালাম বাদী হয়ে সোনারগাঁও থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, এই মামলায় জেএমবি’র দুই সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় দিয়েছেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে একটি মামলায় মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম