‘গাজীপুরে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে’

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ২৩:২৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২৩:২৮

গণসংযোগ করছেন ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুরে ধানের শীষের পক্ষে এবার ভোট বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রাথী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘জনগণ অবাধ ও স্বাধীনভাবে ভোটাধিকারের সুযোগ চায়। সেই সুযোগ তাদেরকে দেওয়া হলে, এই সরকারের জুলুম-অত্যাচার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে রাখার প্রতিবাদে গাজীপুরে ধানের শীষের পক্ষে এবার মহাভোট বিপ্লব ঘটবে। আর সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হলে, গাজীপুর থেকেই ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। ’

সোমবার (৩০ এপ্রিল) গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘জনগণ অনেক দিন ধরে স্বাধীনভাবে ভোটাধিকার পাচ্ছে না। গাজীপুর থেকে আমরা প্রথম মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। আবার ৪৮ বছর পর গাজীপুর থেকেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করতে চাই। ’

সোমবার তিনি নগরীর ২৬নম্বর ওয়ার্ডের ইউসুফ মার্কেট, জোড় পুকুর পাড় ও ভারারুল চৌরাস্তা এলাকায় প্রচার কাজ চালান।

আরও পড়ুন: ‘প্রয়োজনে ভোটারের হাতে-পায়ে ধরুন’

এর আগে সকালে টঙ্গীতে নিজ বাসায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি রণাঙ্গনের যুদ্ধের ও পূর্বের স্থানীয় সরকার কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতায় গাজীপুর সিটিকে জনগণের চাহিদানুযায়ী পরিচালনার প্রতিশ্রুতি দেন। ভোটগ্রহণ ও ভোট গণনার পর প্রতিটি ভোটকেন্দ্রে ফল ঘোষণার দাবি জানান।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন ছুটছেন ভোটারদের কাছে। নানাভাবে এলাকায় গণসংযোগ করছেন তারা। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল পরবর্তী নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে এমন ধারণা থেকে আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে ভোটারদের অভিমত।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম