গাজীপুরে নির্বাচন: পশ্চিমে হাসান, পূর্বে জাহাঙ্গীর আলমের গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৪:৫১আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:৫১

গাজীপুরে নির্বাচন: পশ্চিমে হাসান, পূর্বে জাহাঙ্গীর আলমের গণসংযোগ

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি)এবারের নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। তারা এক মুহূর্ত সময় নষ্ট করছেন না। প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমর্থকদের সঙ্গে নিয়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। মেয়র পদে মোট সাত জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মধ্যে। এ দুই মেয়র প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলীয় জোটের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। বয়সের দিক থেকেও তিনি তরুণ। অপরজন বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোটের  মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। বয়সের দিক থেকে বেশ প্রবীণ।

এরইমধ্যে নবীন ও প্রবীণের মধ্যকার এ ভোটযুদ্ধ জমে উঠেছে। বিজয় ছিনিয়ে আনতে দুই জনই মরিয়া হয়ে গণসংযোগ ও প্রচারের মাধ্যমে নির্বাচনি মাঠকে সরগরম করে তুলেছেন। দুই জনই সর্বশক্তি নিয়োগ করে ভোটযুদ্ধে নেমেছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নাগরিক সেবা ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। সবার দৃষ্টিই এখন এ দুই মেয়র প্রার্থীর দিকে। রাজনৈতিক ও নির্বাচন সংশ্লিষ্ট সব মহলেই এ দুই প্রার্থীকে ঘিরে  জোর আলোচনা চলছে।

সাপ্তাহিক ছুটির দিন শনিবার দুই জোটের হেভিওয়েট দুই মেয়র প্রার্থীর একজন নৌকা প্রতীক নিয়ে মহানগরের পূর্ব দক্ষিণ প্রান্ত পূবাইলে এবং অপরজন ধানের শীষ নিয়ে উত্তর পশ্চিম প্রান্ত কোনাবাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম উন্নয়ন ও নাগরিক সেবার জন্য তারুণ্য এবং প্রযুক্তিকে প্রধান্য দিয়ে ভোটের প্রচারণা চালান। অপরদিকে বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শিক্ষা ও মাদক সন্ত্রাসকে প্রাধান্য দিয়ে গণসংযোগ করেন।

মেয়র প্রার্থীদের গণসংযোগ: ১৪ দলীয় জোটের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের সুকুন্দিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভা করে নির্বাচনি প্রচারণা শুরু করেন। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে শুটিং পাড়া হিসাবে খ্যাত পুবাইল এলাকার ৩৯, ৪০, ৪১ এবং ৪২ নম্বর ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি হায়দারাবাদ, মেঘডুবি, তালুটিয়া, হারবাইদ মোড়, হারবাইদ নন্দিবাড়ি, মাজুখান, কুদাব, বিন্দান, পুবাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, নওগাঁ ও পুবাইল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পৃথক পথ সভায় বক্তব্য দেন। গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. আখতারউজ্জামান এসময় বক্তব্য রাখেন।

পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি কাজ পছন্দ করি। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে একটি স্বচ্ছল সমাজ গঠন করতে চাই। আমি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেব। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের একটি পরিকল্পিত নগর উপহার দিব।’

বিএনপি’র প্রার্থী: ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) শনিবার সকাল ৯টায় মহানগরের কোনাবাড়ি এলাকার রাজাবাড়ি থেকে প্রচারণা শুরু করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম  জানান, ‘ধানের শীষের প্রাথী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার শনিবার সকাল ৯টা থেকে সাবেক কোনাবাড়ি ইউনিয়নের কাদের মার্কেট, কুদ্দুসনগর, কেয়া ম্পিনিং মিল, মেডিটেক্স, জেলখানা গেট, মাহবুব মার্কেট, কলেজ গেট, বাঘিয়া পুকুরপাড়, নাছের মার্কেট, মিতালী ক্লাব, আমবাগ, তেতুল তলা, বিসিক গেট এলাকায় গণসংযোগ ও নির্বচনী প্রচারের কাজ করেন।’

 ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ নাসির উদ্দীনের (হাত পাখা) সমর্থনে দলের নায়েবে আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহা.ফয়জুল করীমসহ সংগঠনের নেতারা শনিবার গণসংযোগ ও পথসভা করেছেন। তারা টঙ্গীর চেরাগআলী বাসষ্ট্যান্ড এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন। পরে তারা এরশাদনগর, বোর্ড বাজার, সাইনবোর্ড, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস বিশ্বরোড, নাওজোড় বাইপাস মহাসড়ক কড্ডা বাজার ও কোনাবাড়ী এলাকায় গণসংযোগ করেন। বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় গণসংযোগের পর দোয়া শেষে দিনের কার্যক্রম শেষ করেন।

ইসলামী ঐক্যজোট মেয়র প্রার্থী: ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী মাও.ফজলুর রহমান (মিনার) শনিবার সকাল থেকে জোটের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুবকে সঙ্গে নিয়ে চান্দনা চৌরাস্তা মোড়  থেকে উত্তর দিকে তেলীপাড়া, নগরপাড়া, বারবৈইকা, অয়ারলেস গেইট, সালনা, পোড়াবাড়ী বাজার, কাউলতিয়া ও ঝোলারপাড়সহ ২১ ও ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন। বিকালে তিনি কাশিমপুর, সারদাগঞ্জ, মুজারমেলসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান