টাঙ্গাইলে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ মে ২০১৮, ২০:৪৪আপডেট : ০৭ মে ২০১৮, ২০:৫৫

টাঙ্গাইল চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলে ৯ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এরমধ্যে একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ মে) বিকাল থেকে সোমবার (৭ মে) দুপুর পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এ ঘটনায় ঘটে। নিহত শিমা আক্তার (১৮) পাবনা জেলার ফরিদপুর উপজলার সানাহারা গ্রামের শাহজাহানের মেয়ে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কীটনাশক ওষুধ ও স্যাভলন খেয়ে আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ছাত্রী এবং ১ জন ছাত্র রয়েছে। এরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার ঢালানশেখ পুরের খোরশেদ মিয়ার মেয়ে মিনা আক্তার (১৮), ছেটকিবাড়ি এলাকার হাশমত আলীর মেয়ে হালিমা (১৬), পোড়াবাড়ি এলাকার আজহারুল ইসলামের মেয়ে অন্তরা (১৬), অলোয়াভবানী এলাকার হযরত আলীর মেয়ে রাখী আক্তার (১৭), বাসাইল উপজেলার পৌলি গ্রামের নাসিরের ছেলে নাহিদ (১৮), একই উপজেলার কাউলজানী এলাকার আজাহার আলীর মেয়ে বন্যা আক্তার (১৬), ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মোহাম্মদ হামিদুরের মেয়ে নিরা আক্তার (১৭) ও কালিহাতী উপজেলার লুহুরিয়া গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১৭)।

এদিকে নিহত শিমা আক্তার গত বছর এসএসসি পরীক্ষায় গণিত বিষয় অকৃতকার্য হয়। এবারও একই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে উত্তীর্ণ হতে পারেনি। এ কারণে রবিবার রাতে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় ভাড়া বাসায় শিমা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বড়ভাই আরজু পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। শিমা তিন বোন এক ভাইসহ মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

কাগমারী পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আরিফ ফয়সাল শিমার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম