কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কামালপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আয়শা আক্তার (৩০) ও তার ছেলে ইয়াসিন মিয়া।
বাজিতপুর থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার জানান, দুপুরে বাড়ির পাশে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান।








