পুলিশ পিটিয়ে যৌন হয়রানি মামলার আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৯:৪২আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:৪৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে যৌন হয়রানি মামলার আসামি নাসির উদ্দিনকে ছিনিয়ে নিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রুপগঞ্জের বড়ালু এলাকায় এ ঘটনা ঘটে। 

রুপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার  বিকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জের  বড়ালু এলাকায় এক মাদ্রসার ছাত্রীকে যৌন হয়রানি করে নাসির উদ্দিন।  এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে রুপগঞ্জ থানায় নাসির উদ্দিনকে আসামি করে মামলা দয়ের করে। পরে রাতেই  পুলিশ নাসিরকে ধরতে এলাকায় অভিযান চালায়। এ সময় নাসিরকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় নাসিরের ৫০-৬০ জন সহযোগী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের ব্যবহৃত  সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এসআই বাদশা এবং কনস্টেবল রাজু ও মেহেদী হাসানকে  পিটিয়ে গুরুতর আহত করে নাসিরকে ছিনিয়ে নিয়ে যায়।

এসআই বাদশা আলম জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদি হয়ে  রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পরে বিপুল সংখ্যক পুলিশ ওই  এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম