কাঁঠালবাড়ি ঘাট থেকে নিখোঁজ লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১০:৪০আপডেট : ২৫ মে ২০১৮, ১০:৪০

মাদারীপুর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের পল্টুন থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হওয়া লঞ্চ যাত্রী কাজী শহিদুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বিআইডাব্লিউটিএ’র ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় বৃহস্পতিবার (২৪ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ ওই যাত্রী বুধবার রাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে চড়ে লঞ্চ পারাপার হয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন। নিহত শহিদুল গোপালগঞ্জের পাইকের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী নিয়ে সাগর পাড় লঞ্চ শিবচর উপজেলার কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটে আসে। লঞ্চ থেকে নেমে শহিদুল লঞ্চের এক পল্টুন থেকে পাশের আরেক পল্টুনে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত দুই পল্টুনের ফাক দিয়ে ওই যাত্রী পানিতে পড়ে যায়। এরপর থেকেই শিবচর থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার সকালে বরিশালের বিআইডব্লিউটিএর ডুবুরি দল অভিযানে যোগ দেয়। সকাল ১০টার দিকে নিখোঁজ ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

শিবচর থানার এসআই আমির সেরনিয়াবাদ বাংলা ট্রিবিউনকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ