মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০৯:১৯আপডেট : ৩০ মে ২০১৮, ০৯:৪০

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলের কোনও বিকল্প নেই। তাই দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’

মঙ্গলবার (২৯ মে) কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সারাদেশের মতো কেরানীগঞ্জেও মাদকবিরোধী অভিযান চলবে। কাজেই যারা এ ব্যবসার সঙ্গে জড়িত আছো তারা আগে থেকেই সাবধান হয়ে যাও। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোনওভাবেই রেহাই পাবে না।’ 

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং যথাসময়েই নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। কাজেই নির্বাচন নিয়ে সংলাপের কোনও প্রয়োজন নেই।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী পারবে না সেটা আদালতের বিষয়। সেখানে আমাদের কোনও হাত নেই। আমরা আদালতের সিদ্ধান্তই মেনে নেব।’

তিনি বলেন, এ সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়নসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। অতীতের কোনও সরকার এত উন্নয়নমূলক কাজ করে নাই। এ সরকারের আমলে দেশের উৎপাদন বেড়েছে। মানুষের আয় রোজগার বেড়েছে। গড় আয়ু বেড়েছে। আর কমেছে মাতৃ-মৃত্যুর হার। যে কারণে বিশ্বের ১০জন নেতার মধ্যে শেখ হাসিনা একজন এবং ৫জন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা তৃতীয়।

আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিক, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ । 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান