গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ০৩:৩৫আপডেট : ০৪ জুন ২০১৮, ০৩:৩৫

 

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ইদ্রিস শেখ (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৩ জুন) বিকালে মুকসুপুরের মুনিরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকালের দিকে একই গ্রামের ভ্যানচালকের সঙ্গে সেলিম মাতুব্বর, আল-আমিনসহ কয়েক যুবকের ধান কাঁটা নিয়ে বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন সেসময়ে তাদেরকে যার যার বাড়ি পাঠিয়ে দেয়। বিকাল সাড়ে তিনটার দিকে ভ্যানচালক সবুজকে একা পেয়ে ওই যুবকরা কয়েকজন সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে গেলে মুক্তিযোদ্ধা ইদ্রিস শেখ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম, আল আমিনসহ অন্য যুবকেরা ওই মুক্তিযোদ্ধাকে ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক ইদ্রিস শেখকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা ইদ্রিস শেখকে তার প্রতিপক্ষ কয়েক যুবক ইটের আঘাতে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, এ ব্যাপারে এখনও কোনও মামলা হয়। সোমবার লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান