ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ১২:১৯আপডেট : ০৭ জুন ২০১৮, ১২:২৫

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হেলিম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৬ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের গাছতলাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলিমকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হেলিম গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও বিপুল পরিমাণ মাদক, ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, নিহত হেলিম শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরোদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম