গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মীরাণী সরকারের ছেলে ফুয়েল সরকার (১৮) ও তার বন্ধু সিহাব বিশ্বাসকে (১৮) গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার ওয়াপদারহাট সড়কের বীরেন বৈদ্যের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ৪০ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।’








