টাঙ্গাইলে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ১৭:২৮আপডেট : ০৮ জুন ২০১৮, ১৭:৪৩

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই আজাহার আলী (৬০) খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুন) রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার (৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’  

নিহত আজাহার আলী আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজাহার আলীর সঙ্গে তার আপন ছোট ভাই আব্দুল জলিল ও বাবুলের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে আজাহার আলীর মৃত্যু হয়। আজাহার আলীর স্ত্রী ঢাকার উত্তরায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম