কেরানীগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৯ জুন ২০১৮, ১৪:৪৭

কেরানীগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে মাদকের জের ধরে শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের খোলামোড়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. খোরশেদ (২৭)। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিনু বেগম (৩৮) ও তার ভাই মো. জুয়েলকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত খোরশেদের দুলাভাই আব্দুস সালাম জানান, নিহত খোরশেদ গত শুক্রবার সন্ধ্যায় ইফতারির দাওয়াত খেতে স্ত্রী শিউলি বেগমকে সঙ্গে নিয়ে খোলামোড়া এলাকায় তার নানী শাশুড়ির বাড়িতে যায়। ইফতার খাওয়ার পর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা খোরশেদকে ডেকে নিয়ে যায়। পরে খোলামোড়া মডেল টাউন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলাপাতারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় রাত ১২টায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৯ জুন) দুপুরে তিনি মারা যান। নিহত খোরশেদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার বামনেরচর গ্রামে। সে কেরানিগঞ্জের গোলামবাজার তালতলা রোডের সোবহান মিয়ার বাড়ির ভাড়াটিয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সংক্রান্ত ঘটনার জেড় ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুই জনকে আটক করেছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান