পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাওছার আশাসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুন) দুপুরে নগরীর মগ্যান স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বেচ্চাসেবক দলের নেতাকর্মীরা জানান, মগ্যান স্কুলের সামনে তারা খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে র্যালি বের করেন।
ওসি কামরুল ইসলাম জানান, কোনও প্রকার অনুমতি না নিয়ে দুপুরে নগরীতে মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়া হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কাওছার আশাসহ পাঁচ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আবুল কাওছার আশা দাবি করেন, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি।








