টাঙ্গাইলে বাসের চাপায় দুই জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ২১:২৯আপডেট : ০৯ জুন ২০১৮, ২১:৪৯

সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা টাঙ্গাইলে বাসের চাপায় বাইসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার ( ৯ জুন) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল মডেল থানার এসআই সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাগর (১৯) ও একই এলাকার শুকুর আলীর ছেলে শরিফ(১৮)।  তারা দুজনই রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে দাওয়াত খেয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ওই এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাত সোয়া ৯টায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এসআই সাদিকুর রহমান বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান