যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১২:৫২আপডেট : ১৪ জুন ২০১৮, ১৩:৩০

যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ‍যানবাহনের চাপ নেই বললেই চলে। ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৩ জুন) মহাসড়ক ও ফেরিঘাটে যানবাহনের কিছুটা চাপ থাকলে আজ বৃহস্পতিবার একেবারেই নেই। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ফেরি ঘাটে কিছু যানবাহন ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। এই সুযোগে ঘাট এলাকায় আগে থেকে অবস্থানরত ট্রাক পারাপার করা হয়েছে।

যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। সকালে কিছু গাড়ির চাপ ছিল। প্রায় চারশত ছোটবড় গাড়ি পার করা হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমতে থাকে। এখন ঘাটে কোনও গাড়ি নেই। গাড়ির জন্য উল্টো ফেরিই অপেক্ষা করছে। এই সুযোগে আমরা ট্রাক পার করে দিয়েছি।’

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের কোনও চাপ নেই। অনেকক্ষণ পর একটা দুইটা যানবাহনের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মহাসড়কে কোনও গাড়ি নেই। গাড়ির সংখ্যা জিরো। ১০/১৫ মিনিট পরে দুই একটি গাড়ির দেখা পাওয়া যায়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের