কেরানীগঞ্জে জামিনের আসামি মুক্তি দিতে ‘বকশিস’ দাবির অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৮, ২৩:৩৭আপডেট : ১৫ জুন ২০১৮, ২৩:৩৭

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ঈদকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দর্শনার্থী,জামিন পাওয়া আসামি ও তাদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। জামিন পাওয়া আসামিদের দ্রুত বের করতে কারারক্ষীরা ‘বকশিস’ দাবি করেছেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে জামিন পাওয়া আসামি ও দর্শনার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। শুক্রবার (১৫ জুন) বিকালে সরেজমিনে কারাগার এলাকা পরিদর্শন গিয়ে এসব তথ্য জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়,গত ২-৩ দিনে আদালত থেকে জামিন পাওয়া প্রায় দেড় হাজার আসামিকে নিতে এবং ঈদ উপলক্ষে স্বজনদের সঙ্গে দেখা করতে হাজার হাজার মানুষ শুক্রবার সকাল থেকে কারাগারের সামনে ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকায় প্রচণ্ড গরমে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়।অনেকেই অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েন।

রাজধানীর মগবাজার থেকে আসা জামিন পাওয়া একজনের বাবা আবুল হোসেন ও মা ছালেহা বেগম জানান, সকাল থেকেই তারা জামিন পাওয়া ছেলে জুয়েলকে কারাগার থেকে বের করতে অপেক্ষা করছেন। গত বৃহস্পতিবার তাদের ছেলের জামিন হয়েছে। জেলগেটের কারারক্ষীরা তাদের কাছে ২ হাজার টাকা দাবি করছে। টাকা দিলে তাদের ছেলেকে কারাগার থেকে তাড়াতাড়ি বের করে দেবে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার

আশুলিয়া থানার কলতাসুতী গ্রামের আব্দুল বারেক বলেন, ‘গত বৃহস্পতিবার জামিন পাওয়া ছেলে আকাশের জন্য সকাল ৬টা থেকে জেলগেটের সামনে অপেক্ষা করছে। অনেক আসামি আমার চোখের সামনে দিয়ে বের হয়ে গেছেন কিন্তু আমার ছেলে বের হচ্ছে না। কারারক্ষীরা আমার কাছে ৩ হাজার টাকা চেয়েছে।বলেছে টাকা দিলে ছেলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে।’

টঙ্গী থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে ৮ মাসের শিশুকে সঙ্গে নিয়ে আসা এক নারী বলেন,‘ভোরবেলা স্বামীকে নিতে এখানে আসি। এখন বিকাল হয়ে গেলেও কারারক্ষীদের টাকা না দেওয়ায় তারা আমার স্বামীকে কারাগার থেকে বের করছেন না। আমি খুব অসহায় ও গরিব হওয়ায় আমার পক্ষে কোনও টাকা দেওয়া সম্ভব নয়। তাই জেলগেটে বসে আছি।’

রাজধানীর গেন্ডারিয়ার তাসলিমা বেগম ছেলে রনিকে কারাগার থেকে নেওয়ার জন্য সকালে এসেছেন। বৃহস্পতিবার তার ছেলের জামিন হয়েছে । তিনি দুঃখ করে বলেন,  ‘ছেলেকে দ্রুত কারাগার থেকে বের করার জন্য কারারক্ষীরা আমার কাছে ২ হাজার টাকা দাবি করেছে। তাদের ১ হাজার ৫০০ টাকা দিয়েছি তারপরও ছেলে বিকাল ৪টার মধ্যে বের হয়নি।’

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এলাকা

রাজধানী মোহাম্মদপুর থানার আদাবরের কামরুল ইসলাম ভাগ্নে রুবেলকে নিতে জেলগেটে সকাল থেকেই অবস্থান করছেন। তিনি বলেন, ‘জেলগেটের ৫-৭ জন কারারক্ষী তাদের নামের ব্যাচটি খুলে জামিন পাওয়া আসামিদের অসহায় স্বজনদের কাছ থেকে কারাগার থেকে আসামি তাড়াতাড়ি বের করে দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।’

সরেজমিনে দেখা যায়, প্রতি ২০ থেকে ৩০ মিনিট পরপর একসঙ্গে ৫, ১০ বা ১৫ জন করে জামিন পাওয়া আসামি কারাগার থেকে একসঙ্গে বের হচ্ছেন। জেলগেটের সামনে তথ্যকেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার জামিন পাওয়া অনেক আসামিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জামিন পাওয়া দেড় হাজার আসামির বেশিরভাগই সর্বোচ্চ কেউ ৭ দিন, কেউ ১১ দিন, কেউ ২০ দিন, কেউ ৩০ দিন সাজা খেটেছে। টাকার বিনিময়ে আসামিদের দ্রুত কারাগার থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে, তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

 

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম