গাজীপুরে ৬ কেন্দ্রে ইভিএম ও তিন কেন্দ্রে সিসি ক্যামেরার প্রস্তাব

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ১১:২২আপডেট : ১৭ জুন ২০১৮, ১১:৪০

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি নির্বাচনে ৬ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও তিন কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। তিনি বলেন, ‘কেন্দ্র্রগুলো চূড়ান্ত হওয়ার পর ওই এলাকার ভোটারদের নিয়ে ইভিএম-এ ভোটের মহড়া হবে।’ রবিবার (১৮ জুন) ফোনে তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহারে প্রস্তাব করা হয়েছে সেই কেন্দ্রগুলো হলো- চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা-২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার সংখ্যা-২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে-১ (ভোটার সংখ্যা-২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে-২ (ভোটার সংখ্যা-২৮২৭), রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১ (ভোটার সংখ্যা-১৯২৭) ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে-২ (ভোটার সংখ্যা-২০৭৭)।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব করা হয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও টঙ্গীর আউচপাড়া এলাকার বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে।

গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান বলেন, এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১। ৪২৫টি কেন্দ্রের ২ হাজার ৭৬১টি কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর হতে এটি হবে দ্বিতীয় নির্বাচন। ২০১৩ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩০ জন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান