পুলিশি বাধায় পণ্ড আ. লীগ নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়!

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০৯:২৪আপডেট : ১৯ জুন ২০১৮, ১২:৩৫

মানিকগঞ্জ পুলিশি বাধায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলের ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পণ্ডের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ জুন) সকাল ১০টার দিকে সিঙ্গাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু থেকে তিনি কর্মসূচি শুরু করেন। এ সময় তাকে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।

টুটুল বলেন, সিঙ্গাইর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে তার গণসংযোগ করার কথা ছিল। এই কর্মসূচি পালনের জন্য তিনি পুলিশের অনুমতি নিয়েছিলেন। তবে কাশেমপুর এলাকায় সিঙ্গাইর থানার এসআই  আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার গাড়িবহরের গতিরোধ করেন এবং তাকে কর্মসূচি বন্ধ করতে বলেন। এর কারণ জানতে চাইলে এসআই বলেন, ‘উপরের নির্দেশে আছে।’

এ বিষয়ে জানতে সিঙ্গাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেনকে বারবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

এ প্রসঙ্গে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, তার কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার কথা নয়।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম