রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১৭:২১আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:২১

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে মাইক্রোবাস উল্টে আলমগীর হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছে।

আলমগীর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উমরনগর গ্রামের গোলাম সরোয়ার মণ্ডলের ছেলে। তার সাত বছর বয়সী একটি ছেলে ও ছয় মাস বয়সী একটি মেয়ে  রয়েছে।  

থানা সূত্রে জানা যায়, গত ৩০ মে আলমগীর পাংশা থানায় যোগদান করেন। সোমবার রাতে একটি মাইক্রোবাসে করে আলমগীরসহ আরও ছয়-সাতজন পুলিশ সদস্য টহল দিচ্ছেলেন। পাগলা বটতলা এলাকায় পৌছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ির নিচে চাপা পরেন আলমগীর। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সে নামাজের জানাজা শেষে আলমগীরের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের