আড়াইহাজারে তিনটি মন্দিরে চুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ১১:০০আপডেট : ২৯ জুন ২০১৮, ১২:৫৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচগাঁও কর্মকারপাড়ায় তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুন) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কর্মকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কর্মকারপাড়া গ্রামের ভূতনাথ, কালি ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে একদল চোর দেয়াল টপকে লোহার কলাপসিবল গেট ও মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। চোরের দল মন্দিরের মহাদেব, কালি ও লোকনাথ ব্রহ্মচারী মূর্তির স্বর্ণ ও গোল্ডপ্লেটের অলংকার, মন্দিরে থাকা তামা, পিতল, কাঁসা ও স্টিলের মূল্যবান মালামাল ও টাকাসহ দুটি দানবাক্স নিয়ে যায়।
মন্দিরের সভাপতি মাখন লাল দাস জানান, বুধবার সন্ধ্যায় মন্দিরের পাশের বাড়ির দুলাল চন্দ্র দাস পূজা অর্চনা শেষ করে মন্দির বন্ধ করে চলে আসেন তিনি। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন মন্দিরের গেট ও দরজার তালা ভাঙা দেখে তাকে খবর দিলে তারা গিয়ে দেখতে পান মন্দিরের সবকিছু ওলটপালট করা এবং কোনও মালামাল নেই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ ঘটনায় থানায় চুরির মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা