পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ: সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ১২:৩২আপডেট : ২৯ জুন ২০১৮, ১৩:২১

কেরাণীগঞ্জে কাজ পরিদর্শন করছেন সেতুমন্ত্রী পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৬ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। শুক্রবার জাজিরা প্রান্তে বসছে সেতুর পঞ্চম স্প্যান। আবহাওয়া ভালো থাকলে বিকাল ৩টার মধ্যে স্প্যান বসবে।’

শুক্রবার (২৯ জুন) সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এছাড়া ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চার লেন সড়কের কাজ আগামী বছর অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 

কাজ পরিদর্শন করছেন সেতুমন্ত্রী সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। এজন্য অন্য কারও পরামর্শ লাগবে না। এটা আমাদেরই দায়িত্ব। দেশের সংবিধান অনুসারে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।’
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘আমি কোনও প্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত না করে শুধু এটুকু বলতে চাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। এ সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা চাই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। আমরা পৃথিবীর যেকোনও দেশের নির্বাচন কিংবা অভ্যন্তরীণ বিষয় নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা কখনও বলিনি।’

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই