কুমিল্লায় বিভিন্ন সরঞ্জামসহ বিকাশ হ্যাকিংচক্রের সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৭:৪০আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৯:৩৭

বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রিসহ আটক বিকাশ হ্যাকিং চক্রের মূলহোতা  কুমিল্লায় বিকাশ হ্যাকিংচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় হ্যাকিং কাজে ব্যবহৃত ৬৩টি সিমকার্ডসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়। মঙ্গলবার ভোর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, গ্রেফতার মো. খোরশেদ আলম (২৭) বিকাশ হ্যাকিংচক্রের মূলহোতা।

খোরশেদ আলম কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া এলাকার মৃত ফজর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে অনলাইনে বিকাশ এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে মানি ট্রান্সফার করে আসছিল। এই চক্রের একাধিক সদস্য রয়েছে বলে র‌্যাব জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ র‌্যাবকে জানায়, সে ২০০৯ সালে মালদ্বীপে গিয়েছিল। মালদ্বীপে থাকাকালে কয়েকজন অনলাইন হ্যাকারের সঙ্গে তার পরিচয় হয়। সে তাদের কাছ থেকে হ্যাকিংয়ের বিষয়টি শিখে নেয়। পরে ২০১৫ সালে দেশে ফিরে এসে বাড়িতে বসেই হ্যাকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। প্রথমে সে একটি সফটওয়্যারের সাহায্যে এজেন্টদের পুরো সিস্টেমটি হ্যাক করে। পরে এজেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এ কাজের জন্য সে ৬৩টি সিমকার্ড ব্যবহার করতো। সবক’টি সিমই ছিল অন্যের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে অসংখ্য এজেন্টের ও ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এককালীন সর্বোচ্চ ২০ লাখ টাকা স্থানান্তরসহ এ পর্যন্ত প্রবাসীদের পাঠানো প্রায় ৩ কোটি টাকা আত্মসাত করেছে সে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা মেজর মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে হ্যকিং করার সময় তাকে বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় বুড়িচং থানায় তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে (৫৭ ধারা) মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে কাজ করছে র‌্যাব।

তিনি বলেন, ‘তাকে গ্রেফতারের সময় দুটি ল্যাপটপ, ৪টি ওয়াইফাই রাউটার, ৭টি পেনড্রাইভ, ২টি হার্ড ড্রাইভ, ২টি হার্ডডিস্ক, ১টি মডেম, ৭টি হ্যাকিং সফটওয়্যার ভাইরাস সিডি, ১টি ইউপিএস, ৯টি মোবাইল, ৬৩টি সিমকার্ড, ৭টি এটিএম কার্ড, দুটি ব্যাংকের চেক বই এবং দুটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।’

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান