রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৮:২৩আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কুদ্দুস মণ্ডল (৪৪) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বেরুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুদ্দুস মণ্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের বড় হিজলী গ্রামের হেমায়েত মণ্ডলের ছেলে।

কুদ্দুস মণ্ডলের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন বলেন, ‘বুধবার সকালে বেরুলী বাজার থেকে শুনতে পেলাম কুদ্দুস ওয়ার্কশপের দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এবং পরে বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌরভ শিকদার জানান, মৃত অবস্থায় কুদ্দুসকে হাসপাতালে আনা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম