আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে আরও এক নারীসহ দুইজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১৭:২১আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রোজিনা (৩৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত রোজিনা মধ্যারচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় সুজন নামে একজন নিহত হয়।

সুজন নিহত হওয়ার ঘটনায় তার ভাই রবি মিয়া বাদী হয়ে বাবুল,কবির ও হযরত আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরা নিয়ে ওই এলাকার মো. সুজনের সঙ্গে একই এলাকার হযরত আলীর বাগবিতণ্ডা হয়। এর জের ধরে হযরত আলী ও তার ছেলে স্বপন, কবির, বাবুল ও জজ মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে মো. সুজনের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের লোকজন টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মো. সুজন নিহত হয় এবং আহত হয় সুজনের ভাই বাবুল, শফিকুল, হাসান, চাচা লিটন (স্থানীয় মেম্বার), আছমা, রোজিনা, হযরত আলী ও আবুল হাসানসহ ১০ জন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় রোজিনা আক্তার (৩৮), হযরত আলী (৬৫) ও আছমা আক্তারকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোড়া হত্যাকাণ্ডের এ ঘটনায় কালাপাহাড়িয়ার মধ্যারচর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনও সময় দুপক্ষের মধ্যে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পুনরায় সংঘর্ষ এড়াতে আড়াইহাজার থানার ওসির নেতৃত্বে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।

আহত রোজিনা আক্তারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যারচর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, সুজন হত্যার ঘটনায় মামলা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান