ফেসবুকে মুক্তিযোদ্ধাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, স্বাস্থ্য সহকারী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১২:৫৭আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৩:০৮

গ্রেফতার হওয়া শাহদাৎ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মুক্তিযোদ্ধাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় টাঙ্গাইলের নাগরপুরে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক স্বাস্থ্য সহকারীকে গ্রেফতার করা হয়েছে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন একথা জানিয়েছেন।

শাহাদৎ হোসেন পাকুটিয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে দেওয়া স্ট্যাটাস নিয়ে কয়েকটি আপত্তিকর মন্তব্য করেন শাহাদৎ। পরে ওই কমেন্টের  স্ক্রিনশট অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্থানীয় মুক্তিাযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়। একইসঙ্গে শাহাদৎকে গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটূক্তিকারী শাহাদতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, শাহাদৎ হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে মামলার জন্য পুলিশ সদর দফতরে অনুমতি চাওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম