নারায়ণগঞ্জে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৭:১৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৩৬

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকা থেকে শাকিল মিয়া (১৬) নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১টার দিকে নগরীর নয়ামাটি আলম মার্কেটের তৃতীয় তলার হাসনেয়ারা হোসিয়ারির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাকিল মিয়া বন্দর চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। সে হাসনেয়ারা হোসিয়ারিতে শিক্ষানবিস মেশিন অপারেটর হিসেবে কাজ করছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রবিবার রাতে শাকিল মিয়া বাইরে একটি দোকানে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে হোসিয়ারিতে এসে ঘুমায়। সকালে দোকান খোলা না দেখে হোসিয়ারির মালিক সুমন মিয়া দোকান খুলে ভেতরে ঢুকে শাকিলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মার্কেটের নৈশপ্রহরী আমির উদ্দিন জানান, শাকিলের সঙ্গে আরেক হোসিয়ারি শ্রমিক সারোয়ার মিয়া রাতে ঘুমিয়ে ছিল। সকালে তাকে দোকানের তালা বন্ধ করে বেরিয়ে যেতে দেখেছেন। ঘটনার পর থেকে সারোয়ার পলাতক রয়েছে।

নিহত শাকিল মিয়ার মা সীমা বেগম বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পুলিশ যেন তাদের দ্রুত গ্রেফতার করে।’

ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের বুক, পিঠ ও মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় কাপড় কাটার কাচি বা ছুরি দিয়ে সাত থেকে আটটি জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কারা কি কারণে শাকিলকে হত্যা করেছে।

তিনি জানান, ওই দোকানে আর কারা কাজ করতো তা জানার জন্য হোসিয়ারির মালিক সুমন মিয়া ও মার্কেটের নৈশপ্রহরী আমিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম