আ. লীগ কথায় না, উন্নয়নে বিশ্বাসী: কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০৯:৩৩আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০৯:৪৫

  রাজবাড়ীতে কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘গত নির্বাচনে রাজবাড়ীতে ভোট হয়নি। কিন্তু এবার হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আপনারা নিজেরা দেখেছেন এই সরকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, কথায় না।’

সোমবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড কমিটি গঠন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন ভালোভাবে পরিচালনা করতে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। যাতে প্রতিনিধিত্ব করবেন আপনারা। একই সঙ্গে পোলিং এজেন্টও ঠিক করা হবে। ভোটের মাধ্যমে আপনারা আবারও নৌকাকে জয়ী করবেন।’

পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম