টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৫:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৬:৫০

বন্দুকযুদ্ধ টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হোসেন (৩৫) নামে ১২ মামলার আসামি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাগজান গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) শ্যামল কুমার দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার গভীর রাতে ১২ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে আসার পথে মহাসড়কের চরপাড়ায় পৌঁছালে নাজমুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশের গাড়িতে থাকা নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে নাজমুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের নামে খুন, ডাকাতি, অস্ত্র , মাদক ও ছিনতাইসহ মির্জাপুর থানায় ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ছুরি, ১টি চাকু ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম