ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে অবাধে ধরা হচ্ছে রেণু পোনা

ফরিদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১০:২০আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১০:২২

চলছে রেণু পোনা আহরণ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা ধরা হচ্ছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ টুনা জাল, বেড় জাল, মশারি জাল ও ভেশাল। আইনগতভাবে এসব জাল দিয়ে রেণু পোনা ধরা নিষিদ্ধ থাকলেও এখানে তা মানা হচ্ছে না। ফলে নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয় দিন দিন মাছ শূন্য হয়ে যাচ্ছে।

জানা গেছে, জেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের নন্দলালপুর, খালপাড় ভার শিমুল, বেথুয়া, নূরুউদ্দিন সর্দার কান্দি, খাস দিয়ারা, চরনাছিরপুর ৮৮জখাঁ নদীর চরবলাশিয়া, চন্দ্রপাড়া, শিমুল তলা, দর্গাবাজার, চরমানাইর, গিয়াসউদ্দিন ফকির কান্দি, মুন্সী কান্দি এলাকায় অবাদে মাছের রেণু পোনা ধরা চলছে। অভিযোগ রয়েছে কিছু মাছ ব্যবসায়ী ও জেলেরা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে রেণু  পোনা শিকার করে যাচ্ছে। পাশাপাশি পদ্মা নদীতে ধরা হচ্ছে ইলিশের পোনা ও জাটকা।

নারিকেলবাড়ীয়ার ইউপি সদস্য মো. হারুন অর রশীদ, নূরু আকন ও জব্বার মোল্লা জানান, আইনগতভাবে রেণু  পোনা ধরা নিষেধ থাকলেও বিভিন্ন ব্যক্তি বিশেষ ও প্রশাসনকে ম্যানেজ করে অবাধে মাছ শিকার চলছে।

জেলে রাধা কান্ত মালো বলেন, রেনু পোনা ধরার জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক জেলেদের লাইসেন্স দেওয়া হয়। অথচ এবছর তা দেওয়া বা নবায়ন করা হয়নি। ফলে অনেকে বাধ্য হয়ে অবৈধ উপায়ে রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছের পোনা ধরছে।

উপজেলা মৎস্য অফিসার ফাতেমা আক্তার পান্না বাংলা ট্রিবিউনকে বলেন, অবৈধভাবে রেণু পোনা ধরা হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান