সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

সাভার প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৬:২৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:২৯

সাভারে শিক্ষার্থীরা রোড ব্লক করে আন্দোলন করছে

সড়ক-মহাসড়কে পরিবহন মালিক ও শ্রমিকদের দৌরাত্ম বন্ধ, নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার-প্লেকার্ড নিয়ে নৌ-মন্ত্রীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানায়।

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। পরে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা সেখানে কিছু সময় অবস্থান নেওয়ার পর তাদের নবীনগরের দিকে চলে যেতে দেখা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে কোনও ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম