নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মারধরের দায় নিচ্ছেন না মালিক ও শ্রমিক নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১৬:২৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৬:২৯

রাস্তা অবরোধ করেছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বুধবার সড়ক অবরোধ করে ইউনিফম পরা শিক্ষার্থীদের মারধর করার দায় নিচ্ছে না পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলছেন সাইনবোর্ডে কোন শ্রমিকরা নেমেছে তা তাদের জানানেই। 

বুধবার সাইনবোর্ড এলাকায় চার শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোর্পদ করে পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকরা লাঠি হাতে মারমুখী হয়ে পুলিশের সমানেই হামলা ও মারধর করে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের। 

আহত শিক্ষার্থীরা অভিযোগ করে, পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এ সময় গণপরিবহন যাত্রীদের কেউ কেউ অবরোধের প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকরা কয়েক যাত্রীকে মারধর করে।

বেলা সাড়ে ১১টায় মিজানুর রহমানসহ চার শিক্ষার্থীকে পরিবাহন শ্রমিকরা মারধর করে বলে অভিযোগ করা হয়। মিজানুর ঢাকার রায়েরবাগ এলাকার রায়েরবাগ আল-মাহমুদ হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। 

তিনি জানান, সে ঢাকার শনির আখড়ায় পিক আপ ভ্যানের চাপায় আহত কলেজ ছাত্র ফয়সাল মাহমুদকে দেখার জন্য সাইনবোর্ড প্রো অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলো। এসময় পরিবহন শ্রমিকরা তাদের দেখে মারধর করে। তখন তিন পথচারীকেও পরিবহন শ্রমিকরা মারধর করে। মারধরে শিকার যাত্রীরা কাপড় ব্যবসায়ী। তবে তাদের পরনে স্কুল ড্রেসের মতো পোশাক দেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 এ ব্যাপারে নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সসিতির সভাপতি ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান,  কিছু অতি উৎসাহী শ্রমিক সাইনবোর্ডে রাস্তা অবরোধ করেছিল বলে শুনেছি। তবে তারা কোন সংগঠনের শ্রমিক তা আমার জানা নেই। কোনও শ্রমিক যদি ছাত্রদের মারধর করে থাকে তা খুবই দুঃখজনক। 

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু  চাষাঢ়া শিমরাইল পয়েন্টসহ ঢাকা নারায়ণগঞ্জ রুটের কয়েকটি স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমে রাস্তা অবরোধ করায় যানবাহন চলচল বন্ধ রয়েছে। মালিকরা পরিবহন শ্রমিকদের রাস্তায় নামতে কোনও নির্দেশনা বা উস্কানি দিচ্ছে না। সকাল থেকে এখন পর্যন্ত কোনও শ্রমিক সংগঠন মাঠে নামেনি।

নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি সামসুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক সংগঠনের কোনও নেতাকর্মী রাস্তায় নামেনি। বুধবার সাইনবোর্ডে কোন শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল তা জানি না।   শ্রমিক ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেওয়ার দৃশ্য আমরা দেখতে চাই না। ছাত্রদের মারধরের বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান,‘পরিবহন শ্রমিকরা কয়েজন ছাত্রকে মারধর করার সময় পুলিশ তাদের উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসে। পরে তাদের পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরিবহন শ্রমিকরা ছাত্রদের মারধর করার সময় পুলিশের নিরব ভুমিকা পালনের অভিযোগে তিনি অস্বীকার করেছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সাইনবোর্ড থেকে চলাচলকারি লেগুনা, সিএনজি ও টেম্পো শ্রমিক সিমিতির উপদেষ্টা নাজিম উদ্দিন বলেন, সাইনবোর্ড থেকে কয়েকটি পরিবহনের যান চলাচল করে। ওই পরিবহনের আলাদা শ্রমিক সংগঠন রয়েছে। তবে বুধবার  তাদের একটি অংশের পরিবহন শ্রমিকরা সড়কে অবরোধ করেছিল বলে শুনেছি। ওই সংগঠনের সঙ্গে আমাদের সংগঠনের কোনও সর্ম্পক নেই। ছাত্রদের মারধরের বিষয়টিও আমার জানা নেই।

উল্লেখ্য গত বুধকার (১ আগষ্ট) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহন শ্রমিকরা সড়কে যানহন ভাঙচুর বন্ধ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং সড়কে মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধের দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসগড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় চার শিক্ষার্থীসহ কয়েকজন যাত্রীকে পরিবহন শ্রমিকরা মারধর করে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী