কুকুর লেলিয়ে দিয়ে রিকশাচালককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৯:২৬আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:৩৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর জামতলা এলাকায় পাওনা টাকা চাওয়ায় কুকুর লেলিয়ে রিকশাচালক আব্দুর রাজ্জাককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানায় নির্যাতনের শিকার আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন। ফতুল্লা মডেল থানার (ওসি) এস এম মঞ্জুর কাদের এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে রাজ্জাক উল্লেখ করেন, তিনি নগরীর জামতলা এলাকায় থেকে রিকশা চালান। ৬৭/৩ নিউ চাষাঢ়ার জামতলা এলাকার আব্দুর রহিমের বাড়ির প্রহরী মহিউদ্দিন দুই মাস আগে তার কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেয়। গত ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় মহিউদ্দিন তাকে ডেকে নেয় এবং মহিউদ্দিন পাওনা টাকার বিষয়টি অস্বীকার করে। তিনি এর প্রতিবাদ করলে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে আবদুর রহিমের ছেলে বিবাদী মাহমুদুর রহমান রূপুসহ তিনজনের সহযোগিতায় মহিউদ্দিন তাকে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশে দুটি পালিত কুকুরের খাচার ভেতরে ঢুকিয়ে দেয়। কুকুর দুটি তার শরীরের বিভিন্ন স্থান কামড়ে রক্তাক্ত করে। আহতাবস্থায় তার পরিবার তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়। বিষয়টি জানাজানি হলে প্রভাবশালী মহল তাকে চোর উল্লেখ করে উল্টো তার বিরুদ্ধে চুরির অভিযোগে লিখিত অভিযোগ দেয়। পরে ফেসুবকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ তার মামলা নেয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘নির্যাতনের শিকার রিকশাচালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাহমুদুর রহমান রুপু ও প্রহরী মহিউদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম