শ্রীপুরে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধ নিহত, আটক তিন

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ০৭:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৭:৩৩

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চাপায় আব্দুল গফুর নামের  ৮০ বছরের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একই উপজেলার আবদার গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার দুপুরে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এইচডিএফ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা দুর্ঘটনার সঙ্গে জড়িত তিন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। গাজীপুর

আটক তিন জন হলো শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের লিটন মিয়ার ছেলে সাগর মিয়া (২০), মৃত আব্দুস সোবহানের ছেলে বিল্লাল হোসেন (১৮) ও শফিকুল ইসলামের ছেলে সাঈদ আল মুবিদ (১৯)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, নিহত আব্দুল গফুর এইচবিএফ অ্যাপারেলস কারখানার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

আটক তিন তরুণের মধ্যে সাগর মিয়া মোটরসাইকেলটি চালাচ্ছিল। সে মোটরসাইকেলের সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তার কোনও ড্রাইভিং লাইসেন্সও নেই। নিহতের স্বজনদের পদক্ষেপের ভিত্তিতে আটক তিন তরুণের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের