শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদের জামাত আয়োজনের ঘোষণা শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১১:১৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৪৪

আলোচনা সভায় শামীম ওসমান কিশোরগঞ্জের শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহার নামাজের বৃহৎ জামাতের আয়োজন করার ঘোষণা দিয়েছেন  শামীম ওসমান। রবিবার নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলার ৭ শতাধিক ইমাম ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। 

শামীম ওসমান বলেন, ‘মানুষ বড় জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করে। কারণ লাখো মানুষের মধ্যে যদি একটা হাতের দোয়া আল্লাহ কবুল করেন তাহলে একজনের উছিলায় সবার দোয়া আল্লাহ রাব্বুল আলামীন হয়তো কবুল করে নেবেন। শোলাকিয়াতে লাখ লাখ মানুষের জামাত হয়। নারায়ণগঞ্জ থেকেও সেখানে যায়। তাই সবাই সম্মত হলে আমিও নারায়ণগঞ্জে এমন একটি জামাতের আয়োজন করতে চাই। যেখানে দেড় লক্ষাধিক মানুষ একসঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবে। এই নারায়ণগঞ্জের জামাতকে যেন বাংলাদেশের মানুষ দেড়লাখিয়া জামাত বলতে পারে।’

তিনি বলেন, কারও কোনও আপত্তি না থাকলে শহরের পৌর ঈদগাহ ময়দান,ওসমানী স্টেডিয়াম এবং খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একসঙ্গে একটি বৃহৎ ঈদ জামাতের আয়োজন করা যেতে পারে। এ ব্যাপারে তিনি জেলার উপস্থিত ৭ শতাধিক মসজিদের ঈমামদের মতামত নেন এবং জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের কাছে সহযোগিতা চান। ইমামরা আলোচনা করে সম্মতি দিলে জেলা প্রশাসক রাব্বি মিয়া ঈদ জামাতের আয়োজনের ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আলোচনা সভা শামীম ওসমান বলেন, ‘এই ঈদ জামাতের আয়োজনে প্যান্ডেল বাবদ ৫০-৬০ লাখ টাকা খরচ হবে। তা আমার পক্ষ থেকে করে দেওয়া হবে।  ইচ্ছা করলে যে কেউ এতে  শরিক হতে পারেন। আমরা এখানে সুন্দর করে একটা আয়োজন করতে চাই। যেখানে ঢোকার পরে মানুষের মনে এমন একটা অনুভূতি হবে যে আল্লাহর এবাদত করতে এসেছি।’

তিনি বলেন, ‘এই মিলন মেলায় এসে আমরা সবাই যদি সবার সঙ্গে বুক মিলাই আল্লাহ সবার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর ওপরও রহমত বর্ষিত হবে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম