মানিকগঞ্জে ট্রলার ডুবে ২৬টি গরুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৭:৫০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৮:২০

গরুসহ ট্রলারটি ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীতে কোরবানির গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় ২৬টি গরু মারা গেছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে বেপারিরা গরুগুলো ঢাকার মিরপুর নিয়ে যাচ্ছিল।

রবিবার সকাল আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ঘিওরের কালিগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের পিলারের সঙ্গে ট্রলারটি ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে একই স্থানে তিনটি গরুবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে।

ঘিওর ফায়ার সার্ভিস কর্মকর্তা হাফিজুর রহমান জানান, রবিবার সকালে মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দফতিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে কয়েকজন বেপারি ও খামারি ৩৩টি গরু নিয়ে নৌপথে ঢাকা যাচ্ছিলেন। পথে গরু বহনকারী ট্রলারটি ঘিওর সরকারি ডিগ্রি কলেজের কাছে কালিগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের পিলারে ধাক্কা লাগে। এতে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ৭টি গরু জীবিত উদ্ধার করা গেলেও ২৬টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে। বেলা ১২টার দিকে ঢাকা থেকে আসা ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

মারা যাওয়া গরুর মালিকরা জানিয়েছেন, ৩৩টি গরুর মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা। এ ঘটনায় গরুর মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রলার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চালায়। ডুবে যাওয়া গরুর মধ্যে ১১টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম