শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৯:৩৩আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিক মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সোমবার (২০ আগস্ট) সকাল থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নাব্য সংকট কিছুটা কাটিয়ে এখন একটি রো রো ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় এখন প্রায় দুইশত গাড়ি পারের অপেক্ষায় আছে। ঘাট এলাকায় গাড়ির স্বাভাবিক চাপ বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নৌরুটে বর্তমানে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গিরসহর ১৭টি ফেরি চলাচল করছে। নাব্য সংকটের কারণে চ্যানেলের মুখে ডাম্প ফেরিগুলো চালাতে সমস্যা হচ্ছে। আর সরু চ্যানেলের কারণে চ্যানেলের মুখে ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ওয়ান-ওয়ে চ্যানেল দিয়ে দুপুরের আগে কমপক্ষে এক হাজার ছোটবড় যানবাহন পারাপার করা হয়েছে। এছাড়াও, মোটরসাইকেল পারাপার করা হয়েছে প্রায় আটশত। ঘাটে এখন তেমন গাড়ির চাপ নেই। সব মিলিয়ে দুইশত গাড়ি হবে।’ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিক
এদিকে, দুপুরে ঘাট এলাকায় আবহাওয়া কিছুটা খারাপ হতে দেখা যায়। এরমধ্যে যাত্রীদের লঞ্চ ও সিবোটে নদী পার হতে দেখা যায়।
বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান বলেন, ‘সকাল থেকেই যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে লঞ্চ ঘাট এলাকায়। ৮৬টি লঞ্চের মাধ্যমে যাত্রীরা পারাপার হচ্ছেন। সময়মত লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম