আহত মোটরসাইকেল আরোহীকে টেনে নেওয়ায় প্রাইভেটকারে আগুন

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ২৩:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০০:০৪

আগুনে পুড়ে যাওয়া প্রাইভেটকার গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নেওয়ায় প্রাইভেটকারটিতে আগুন দেয় পথচারীরা। তারা চালক আল-আমীন মাহমুদকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাড়ায় (পলক সিএনজির সামনে) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মোটরসাইকেলের চালক শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সুমন মিয়া (২২), তার ভাবী শ্যামল মিয়ার স্ত্রী মিষ্টি বেগম (২১) ও মামুন মিয়ার স্ত্রী পথচারী তানজিনা বেগম (২৩)। আহতদরেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মিষ্টি বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার দেবর আহত সুমন মিয়া।

আটক আল-আমীন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আক্কেলপুর (মাদ্রাসাপাড়া) গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী পথচারীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মহাসড়কে রোড ডিভাইডারের কাটা অংশ দিয়ে মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী হায়েস মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। পেছনে থাকা আরেকটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-৭০২৭) সড়কে পড়ে যাওয়া মোটরসাইকেলের নারী আরোহীকে প্রাইভেটকারের সঙ্গে টেনে নিয়ে যেতে থাকে। এসময় পথচারীরা প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে যেতে থাকে। পরে মহাসড়কের ভিনটেজ ডেনিম কারখানার সামনে একটি লেগুনা প্রাইভেটকারের সামনে গিয়ে গতিরোধ করে। এসময় উত্তেজিত পথচারীরা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় এবং চালক আল-আমীন মাহমুদকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। প্রাইভেটকারটি মাওনা হাইওয়ে থানায় রয়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মহাসড়কের আসপাড়া (পলক সিএনজির সামনে) ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। মহাসড়ক থেকে প্রাইভেটকারটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।   

আটক ড্রাইভার আল-আমীন মাহমুদ জানান, দু’বছর আগে হায়দার মোটরস থেকে তিনি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২৯-৭০২৭) কেনেন এবং নিজেই গাড়িটি চালাতেন। পরে মোবাইল নেটওয়ার্ক রবি-ই ডটকম এর কাছে ভাড়া দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার এলাকায় রবি কোম্পানির টাওয়ারে সমস্যা সমাধান করে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর ফিরছিলেন। গাড়িতে ওই কোম্পানির দুজন প্রকৌশলী শামীম মিয়া ও হান্নান মিয়াও ছিল। পরে পরিস্থিতি ঘোলাটে দেখে তারা পালিয়ে যান।

আরও পড়ুন: বাস কেড়ে নিলো মায়ের প্রাণ

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের