মাধবদীতে ভাইয়ের হাতে ভাই খুন

নরসিংদী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৯:০৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:৩৩

ঢাকা নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মুক্তার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আমানুল্লাহ পলাতক রয়েছে। মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মুক্তার ও হত্যাকারী আমানুল্লাহ মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুই ভাই মুক্তার ও আমানুল্লাহ যৌথভাবে বাসার বৈদ্যুতিক মিটার ব্যবহার করে আসছিলেন। সকালে বিদ্যুৎ বিল কমবেশি দেওয়া ও ব্যবহার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আমানুল্লাহ বড় ভাই মুক্তারের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আমানুল্লাহ পলাতক বলে পুলিশ জানিয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি