গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ২১:২৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২১:৩৩

গোপালগঞ্জ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয় পাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিনের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়।

সদর থানার ওসি জানান, সিহাব মোটরসাইকেলে করে খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি বিজয়পাশায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিহাব নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান