খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, আরেকজন নিখোঁজ

সাভার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫

পানিতে ডুবে মৃত্যু আশুলিয়ায় ডগরতুলী এলাকার একটি খালে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সোহাগ মিয়া। মাসুদ হোসেন নামে আরেকজন নিখোঁজ রয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সোহাগ মিয়া কাইছাবাড়ী এলাকার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও রেজাউল হকের ছেলে। নিখোঁজ মাসুদ হোসেন ওই এলাকার জে এল মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইকবাল হোসেন।

আশুলিয়া ফায়ার সার্ভিস ও সোহাগের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ডগরতুলী খালে কয়েকজন গোসল করতে নামে। এর মধ্যে ওই দু’জন পানিতে তলিয়ে যায়। অন্যরা তাদের পরিবারের সদস্যদের জানালে তারা খালে গিয়ে সোহাগের মৃতদেহ উদ্ধার করে। তবে মাসুদ এখনও নিখোঁজ রয়েছে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, নিখোঁজ দুই স্কুল ছাত্রের মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের উদ্ধারের চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি